বলিউডে নষ্ট করে দিয়েছেন শাহরুখ খান - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বলিউডে নষ্ট করে দিয়েছেন শাহরুখ খান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ১৮, ২০২৩ ৬:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ১৮, ২০২৩ ৬:১৫ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

বিতর্কিত মন্তব্যের জেরে মাঝে মধ্যেই সংবাদের শিরোনামে উঠে এসে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর নাম। এবার বলিউড বাদশাকে আক্রমণ করে বসলেন ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পরিচালক। বলিউডে নষ্ট করে দিয়েছেন শাহরুখ খান, এমনই মন্তব্য করেছেন তিনি।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে বিবেক বলেন, “জানেন কি আমি শাহরুখ খানের ফ্যান? সবসময় বলি ওর মতো ক্যারিশম্যাটিক কেউ নেই। কিন্তু আমি মনে করি এরা বলিউডের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে নষ্ট করেছে। সমস্ত কিছু শেষ করে দিয়েছে। এখন তো সবকিছুই শুধু পিআর, বিভ্রান্তি, গ্ল্যামার আর স্টারডম। যা কিছুতে স্টারডম নেই তার গ্রহণযোগ্যতা নেই। এখানেই আমার আপত্তি। আর এটাই আমার সমস্যা।”

বিবেকের দাবি শাহরুখ নাকি দর্শকদের নির্বোধ মনে করেন। পরিচালকের কথায়, “এটা আমি একদম সহ্য করতে পারি না। আমি মানুষের জন্য সিনেমা তৈরি করি। ওরা (শাহরুখ খান ও করণ জোহর) বক্সঅফিস ফিল্ম তৈরি করে। ওদের সিনেমা সাফল্য পেলে তা শাহরুখের সিনেমার সাফল্য হয়। আমার ছবি সফল হলে তা মানুষের সাফল্য হয়। তাই আমাদের অবস্থান একেবারে বিপরীত মেরুতে।”

শাহরুখের সঙ্গে কি কাজ করবেন কখনও? এই প্রশ্নে পরিচালকের জবাব, “শাহরুখ খান যদি আমার কথামতো কাজ করতে রাজি থাকেন, আমার কোনও অসুবিধা নেই। কিন্তু যদি তিনি আমার ছবিতে কাজ করেন, সেখানে লেখক আর পরিচালকের গুরুত্ব বেশি থাকবে আর নায়ক থাকবেন ব্যাকগ্রাউন্ডে, এটা হয়তো শাহরুখ মেনে নেবেন না। তাই তিনি কখনই আমার সঙ্গে কাজ করতে পারবেন না।” এদিকে ১৫ আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন প্রকাশ্যে এসেছে বিবেকের নতুন ছবি ‘দ্য ভ্যাকসিন ওয়ার’-এর টিজার। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন নানা পাটেকর, পল্লবী যোশী, রাইমা সেন, অনুপম খেরের মতো তারকা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ