বস্তাভর্তি খাবার নিয়ে অসহায়-দরিদ্র মানুষের পাশে ‘আমরা বিএনপি পরিবার - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বস্তাভর্তি খাবার নিয়ে অসহায়-দরিদ্র মানুষের পাশে ‘আমরা বিএনপি পরিবার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ২৯, ২০২৫ ৯:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ২৯, ২০২৫ ৯:০৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
অসহায়-দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়াছে ‘আমরা বিএনপি পরিবার’। পবিত্র রমজানে সংগঠনটির এক ব্যতিক্রমী আয়োজনে রাজধানীতে ‘বস্তাভর্তি’ খাবার বিতরণ করা হয়েছে। অসহায়-দরিদ্র ও ছিন্নমূল মানুষকে নিত্যপণ্যসহ অন্তত এক সপ্তাহের খাবার দেওয়া হয় ‘আমরা বিএনপি পরিবার’ এর পক্ষ থেকে। শনিবার (২৯) মার্চ ‘আমরা বিএনপি পরিবার’ এর পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

সংগঠনটি থেকে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় ‘আমরা বিএনপি পরিবার’ শুধু খাবার-ই নয়; নতুন বাড়ি, নগদ অর্থ ও চিকিৎসা সেবাসহ অসহায়-দরিদ্র মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছি।

জানা গেছে, ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে পবিত্র রমজানে সংগঠনটির অন্য সদস্যরা নিরলসভাবে ‘বস্তাভর্তি’ খাবার বিতরণ করছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ‘আমরা বিএনপি পরিবার’ নানান মহল থেকে প্রশংসিত হয়েছে।

ভিডিওটিতে দেখা গেছে, তারেক রহমানের পক্ষ থেকে উপহারসামগ্রী অর্থাৎ বস্তাভর্তি খাবার নিয়ে নিরলস ছুটছেন ‘আমরা বিএনপি পরিবার’ এর একদল কর্মী। রাজধানীর বিভিন্ন এলাকায় দুস্থ অথবা অসহায় মানুষদের দেখলেই তারা ছুঁটে যাচ্ছেন। কোন কিছু বুঝতে না দিয়ে চুপচাপ ছিন্নমূল মানুষের পাশে বস্তাভর্তি খাবার রেখে চলে যাচ্ছেন।

তবে, যিনি ওই খাবার পাচ্ছেন তিনি কোনভাবেই জানতে পারছেন না কে বা কারা খাবার ব্যাগ রেখে গেছেন। ভিডিওটিতে সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমানকেও কাধে বস্তা নিয়ে বিতরণ করতে দেখা গেছে।

‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের নেতা তারেক রহমান, যিনি মিছিল-মিটিং করাটাই বড়ো রাজনীতি মনে করেন না। তিনি রাজনীতিকে একটু অন্য লাইনে নিয়ে যাচ্ছেন যা অসহায়-দরিদ্রদের জন্য সেটি সেবামূলক।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চেষ্টা করছি। আমরা একের পর এক সেবামূলক কাজ করে যাচ্ছি। আসলে কোনটা আলোচিত আর কোনটা সমালোচিত হবে জানা নেই। তবে, কাজ করে যাচ্ছি নিরলসভাবে। আমরা প্রতিদিন দুই তিনটা টিমে ভাগ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’ দেশের বিভিন্ন প্রান্তরে কাজ চালিয়ে যাচ্ছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ