বাংলাদেশ’র কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এ’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ১৮, ২০২৩ ১১:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ১৮, ২০২৩ ১১:৪৯ অপরাহ্ণ

বিনোদন সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ’র কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিআরএ) – এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) ঢাকার একটি রেস্তোরাঁয় বিসিআরএএর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রয়াত চলচ্চিত্র সাংবাদিক ও চিত্রালীর সাবেক সম্পাদক আহমেদ জামান চৌধুরী, বিশিষ্ট সিনিয়র সাংবাদিক গোলাম কিবরিয়া, মোহাম্মদ আওলাদ হোসেন , আহমদ কামরুল মিজান, জুটন চৌধুরীসহ যে সব চলচ্চিত্র সাংবাদিক মারা গেছেন তাদের আত্নার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়। এছাড়া চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজার সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বিসিআরএ-এর সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও আমাদের নতুন সময় এর সিনিয়র রিপোর্টার মনিরুল ইসলাম প্রয়াত সাংবাদিকদের জন্য আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত হবার জন্য অতিথিদের ধন্যবাদ জানান। আমন্ত্রিত অতিথিদের মাঝে কয়েকজন বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে মরহুমদের জন্য দোয়ার পর ইফতারে অংশগ্রহণ করেন সকলে।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) – এর সভাপতি মুরসালীন নোমানী ও সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, বাচসাস সাধারণ সম্পাদক শপথ চৌধুরী, বিনোদন বিচিত্রার প্রকাশক দেওয়ান হাবিব, দেশ নিউজ ২৪ এর প্রকাশক রোকেয়া চৌধুরী, সাংবাদিক রাহাত সাইফুল, আবু সুফিয়ান রতন, মাজহার সুমন, হাফিজ রহমান, সুহৃদ জাহাঙ্গীর, আশিক বন্ধু, আসিফ আলম, মাজহার বাবু, বাংলাদেশ পরিচালক সমিতির মহাসচিব শাহিন সুমন, বাংলাদেশ সিনেমা হল মালিক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল, চলচ্চিত্র পরিচালক গাজী মাহবুব, চিত্রনায়ক কায়েস আরজু, আদর আজাদ, চিত্রনায়িকা অঞ্জনা, নাহিদা আশরাফ আন্না, চমক তারা, অভিনেত্রী সানজিদা রোজ, অনিন্দিতা অনি, মায়া মিতু, রওনক বিশাখা শ্যামলি, কণ্ঠশিল্পী রাফাত, মার্লিন, নবাগতা নূপুর প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ