বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে কানাডার অবদান ঐতিহাসিক - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:২৮, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে কানাডার অবদান ঐতিহাসিক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ২৮, ২০২২ ৪:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ২৮, ২০২২ ৪:৪২ অপরাহ্ণ

 

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের (জিএম) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকার কানাডিয়ান হাইকমিশনের রাজনৈতিক কাউন্সিলর ব্র্যাডলি কোটস।

রোববার (২৮ আগস্ট) দুপুর ১২টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে এ সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়।

কানাডিয়ান হাইকমিশনের রাজনৈতিক কাউন্সিলর ব্র্যাডলি কোটসকে স্বাগত জানিয়ে জিএম কাদের বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে কানাডার অবদান ঐতিহাসিক।

বৈঠকে বাংলাদেশ ও কানাডার মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। উভয়ই আশাবাদ প্রকাশ করেন যে আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে।

এ সময় মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলা, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ