বাংলাদেশের ঐতিহাসিক জয়ে প্রধান উপদেষ্টার অভিনন্দন - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশের ঐতিহাসিক জয়ে প্রধান উপদেষ্টার অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ২৫, ২০২৪ ৬:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ২৫, ২০২৪ ৬:০১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাঠেই ঐতিহাসিক টেস্ট জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

রবিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই শুভেচ্ছাবার্তা দেওয়া হয়।

এর আগে রোববার দুপুরে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। এটা পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম টেস্ট জয়।

রাওয়ালপিন্ডিতে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৪৪৮ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৫৬৫ রান করে বাংলাদেশ, লিড পায় ১১৭ রানের। নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা। ৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

এই জয়ের মাধ্যমে টেস্টখেলুড়ে দলগুলোর মধ্যে শুধু ভারত ও দক্ষিণ আফ্রিকা ছাড়া সবাইকে পরাজিত করেছে বাংলাদেশ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ