বাংলাদেশের ফুচকা ইজ দ্য বেস্ট: ডোনাল্ড লু - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশের ফুচকা ইজ দ্য বেস্ট: ডোনাল্ড লু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ১৪, ২০২৪ ১০:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ১৪, ২০২৪ ১০:৪৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সফরের প্রথম দিনে বাংলাদেশি ফুচকা ও ঝালমুরির স্বাদ নিয়েছেন লু। ফুচকা খেয়ে লু বলেছেন, ‘বাংলাদেশের ফুচকা ইজ দ্য বেস্ট।’

মঙ্গলবার (১৪ মে) রাতে ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুকে ২২ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে দেখা যায়, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ফুচকা ও ঝালমুড়ির স্বাদ নিচ্ছেন। এ সময় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসও উপস্থিত ছিলেন।

সেলিব্রিটি শেফ রহিমা সুলতানার ফুচকা ও ঝালমুড়ির স্বাদ নিয়েছেন তারা। এ সময় ডোনাল্ড লু ও রাষ্ট্রদূত পিটার হাস সমবেত কণ্ঠে বলেন, ‘বাংলাদেশের ফুচকা ইজ দ্য বেস্ট।’

দুই দি‌নের সফ‌রে আজ দুপু‌রে ঢাকায় আসেন ডোনাল্ড লু। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম ঢাকায় এলেন লু। ঢাকা বিমানবন্দরে লু-কে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম।

সফরের শুরুতে ঢাকায় গুলশানে পিটার হাসের বাসায় নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন লু। রা‌তে লু প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের নৈশভোজে যোগ দিয়েছেন।

সফরের দ্বিতীয় দিন বুধবার লু প্রথমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে ও পরে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করবেন। পরে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ