বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:০২, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬ ১১:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬ ১১:২৫ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিনিধি
ছবি সংগৃহীত
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশের ব্যস্ত আন্তর্জাতিক সূচি। এই সূচিতে রয়েছে নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা তিনটি সিরিজ।

এই তিনটি সিরিজের প্রতিটি ম্যাচের টানটান উত্তেজনাময় মুহূর্তগুলো দর্শকেরা যেন নির্বিঘ্নে উপভোগ করতে পারেন, তা নিশ্চিত করতে এই সিরিজগুলোর প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম ‘টফি’। ফলে দর্শকেরা যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে কোনো ঝামেলা ছাড়াই সবগুলো ম্যাচ উপভোগ করতে পারবেন।

আগামীকাল (১৭ এপ্রিল) শুরু হতে যাওয়া সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। সিরিজটি চলবে ২ মে পর্যন্ত। এরপর ৮ ও ১৬ মে অনুষ্ঠিত হবে পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ। সবশেষে ৫ জুন থেকে ২০ জুন পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

সব মিলিয়ে দর্শকেরা মোট ১৪টি ম্যাচ দেখতে পারবেন। এর মধ্যে রয়েছে ৬টি একদিনের ম্যাচ, ৬টি টি-টোয়েন্টি এবং ২টি টেস্ট। সবগুলো ম্যাচই টফিতে সরাসরি দেখা যাবে।

এ প্রসঙ্গে টফির ডেপুটি ডিরেক্টর মোদাসসের আহমেদ বলেন, “ক্রিকেট বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনের গভীরে মিশে আছে। বড় ম্যাচ ঘিরে মানুষ আলাদা করে পরিকল্পনা করে, আর আড্ডা কিংবা কথোপকথনের বড় অংশজুড়েই থাকে ক্রিকেট।

সামনে বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ রয়েছে। তাই আমরা চাই, ভক্তরা যেখানেই থাকুন, প্রতিটি মুহূর্তের সঙ্গে যুক্ত থাকতে পারেন। চলার পথে মোবাইল বা অন্য যেকোনো ডিভাইসে তারা যেন বাংলাদেশের ম্যাচগুলো উপভোগ করতে পারেন এবং একটি বল বা মুহূর্তও যেন মিস না হয়।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য বিনোদনকে দর্শকের কাছে আরও সহজলভ্য করে তোলা। এই ম্যাচগুলো সরাসরি সম্প্রচারের মাধ্যমে দর্শকদের সঙ্গে এসব মুহূর্ত ভাগ করে নিতে পেরে আমরা আনন্দিত।”

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে আসন্ন এই তিনটি সিরিজ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি ম্যাচই এখন আলাদা গুরুত্ব বহন করছে, কারণ এর ফলাফল সরাসরি র‌্যাঙ্কিং ও যোগ্যতা নির্ধারণে প্রভাব ফেলবে।

একদিনের ম্যাচগুলো ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার দৌড়ে টিকে থাকার ক্ষেত্রে নির্ধারক ভূমিকা রাখবে। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে আরও ভালো অবস্থান অর্জনের সুযোগ তৈরি করবে। আর টি-টোয়েন্টি ম্যাচগুলো দলের আন্তর্জাতিক র‌্যাঙ্কিং নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

লাইভ স্পোর্টস, বৈচিত্র্যময় কনটেন্ট এবং জনপ্রিয় বিভিন্ন সিনেমা ও সিরিজের হাত ধরে ডিজিটাল বিনোদনের জগতে নিজেদের অবস্থান আরও সুসংহত করেছে ‘টফি’। সরাসরি খেলা দেখার সুযোগের পাশাপাশি প্ল্যাটফর্মটিতে রয়েছে অসংখ্য টিভি চ্যানেল ও অন-ডিমান্ড কনটেন্টের বিশাল সংগ্রহ। দেশের দর্শকদের জন্য একটি নির্ভরযোগ্য ওটিটি প্ল্যাটফর্ম হিসেবে টফি এখন একই ছাদের নিচে সরাসরি খেলাধুলা ও দৈনন্দিন বিনোদনের এক দারুণ সমন্বয় নিয়ে এসেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ