বাংলাদেশে 'অবাধ ও সুষ্ঠু' নির্বাচনের গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৩২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশে ‘অবাধ ও সুষ্ঠু’ নির্বাচনের গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ৪, ২০২৩ ৬:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ৪, ২০২৩ ৬:৩৫ অপরাহ্ণ

 

যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি অব স্টেট ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স ভিক্টোরিয়া নুল্যান্ড বাংলাদেশে ‘অবাধ ও সুষ্ঠু’ নির্বাচনের গুরুত্ব এবং মানবাধিকার, শ্রম অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষণাবেক্ষণে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

তিনি টুইটারে লিখেন, ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক গভীর করতে আমি পররাষ্ট্র সচিব মোমেনের সাথে সাক্ষাৎ করেছি এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনসহ মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের উন্নয়নে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি। রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়ার উদারতার জন্য আমরা বাংলাদেশকে ধন্যবাদ জানাই।’

তিনি দু’দেশের জনগণের মধ্যে শক্তিশালী সম্পর্কের কথা তুলে ধরেন এবং বাংলাদেশের অসাধারণ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আরো উজ্জ্বল অর্থনৈতিক ভবিষ্যতের জন্য ইতিবাচক গতিপথের প্রশংসা করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ