বাংলাদেশে মাথাপিছু আয় ২৮২৪ মার্কিন ডলার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, নভেম্বর ১৫, ২০২২ ১২:২৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, নভেম্বর ১৫, ২০২২ ১২:২৩ পূর্বাহ্ণ

২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয় ২ হাজার ৮২৪ মার্কিন ডলারে উন্নীত হয়েছে বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান।
সোমবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা মন্ত্রণালয় ও বিভাগগুলোর ২০২১-২২ অর্থবছরের কার্যাবলী সংক্রান্ত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি জানান, ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশে মাথাপিছু আয় ২ হাজার ৮২৪ মার্কিন ডলার নিরূপিত হয়েছে। আর জিডিপি প্রবৃদ্ধির হার ৭ দশমিক ২৫ শতাংশ (সাময়িক)।
উল্লেখ্য, ২০২০-২১ অর্থবছরে দেশের মাথাপিছু আয় ছিল ২ হাজার ৫৯১ ডলার। সে হিসাবে বিগত অর্থবছরে মাথাপিছু আয় বেড়েছে ২৩৩ ডলার।
জনতার আওয়াজ/আ আ