বাংলাদেশে হচ্ছে না বিশ্বকাপ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশে হচ্ছে না বিশ্বকাপ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ২০, ২০২৪ ৯:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ২০, ২০২৪ ৯:৩৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
১০ বছর পর শীর্ষ পর্যায়ে কোনো বিশ্বকাপ আয়োজন করার কথা ছিল বাংলাদেশ। তবে শঙ্কা ছিল। শেষ পর্যন্ত তাই সত্যি হলো। আগামী ৩ অক্টোবর মিরপুরে উদ্বোধন হওয়ার কথা থাকলেও অনুষ্ঠিত হচ্ছে না নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪। বাংলাদেশের পরিবর্তে এই বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতকে।

মঙ্গলবার (২০ আগস্ট) ভার্চুয়াল এক সভায় এই সিদ্ধান্ত নেয় আইসিসি।

ভার্চুয়াল মিটিংয়ে আয়োজক হিসেবে বাংলাদেশের বোর্ড পরিচালকও ছিলেন। তাদের সম্মতিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ঢাকা ও সিলেটে বর্তমান পরিস্থিতিতে দেড় মাসের মধ্যে বিশ্বকাপের মতো একটি টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করা কঠিন। এ কারণে সংযুক্ত আরব আমিরাতে হবে বিশ্বকাপ। যদিও আয়োজক হিসেবে বাংলাদেশই থাকবে।

২০২৩ এশিয়া কাপে অধিকাংশ ম্যাচ শ্রীলঙ্কায় হলেও পাকিস্তান ছিল টুর্নামেন্টের আয়োজক, ২০২৪ মেয়েদের টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের ভূমিকাটা হবে তেমনই। এর আগে ২০২২ এশিয়া কাপে রাজনৈতিক ডামাডোলে আয়োজক হয়েও শ্রীলঙ্কা পরে টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করেছিল।

এর আগে বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা নাকচ করে ভারত। অস্ট্রেলিয়াও আয়োজনে আগ্রহী ছিল না। অবশ্য শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে আগ্রহী হলেও বেছে নেওয়া হচ্ছে সংযুক্ত আরব আমিরাতকে। ২০ অক্টোবর শিরোপা নির্ধারণী ম্যাচের মধ্য দিয়ে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নামবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ