বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল ব্রুনাইকে ৮-০ গোলে হারিয়েছে - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল ব্রুনাইকে ৮-০ গোলে হারিয়েছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ২৪, ২০২৫ ৩:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ২৪, ২০২৫ ৩:১৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
চীনের চংকিনে চলমান এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাই টুর্নামেন্টে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল ব্রুনাইকে ৮-০ গোলে হারিয়েছে। প্রথম ম্যাচে তিমুর লেস্তেকে ৫-০ গোলে হারানোর পর এ জয় তাদের বড় জয়ের ধারাবাহিকতা নিশ্চিত করেছে।

গোলের তালিকায় রিফাত কাজী ও অপু দুটি করে গোল করেন। মানিক, বায়েজিদ, ফয়সাল ও আলিফ একজন করে গোল যোগ করেন। ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ আক্রমণাত্মক ফুটবল খেলেছে এবং দ্রুত চার গোল করে সুবিধা নেন। দ্বিতীয়ার্ধে আরও চারটি গোল যোগ করে জয় নিশ্চিত হয়।

হেড কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, “ছেলেরা আক্রমণাত্মক ও পজিটিভ ফুটবল খেলেছে। আশা করি ধারাবাহিকতা বজায় থাকবে।”

বাংলাদেশ ‘এ’ গ্রুপে চীন, ব্রুনাই, তিমুর লেস্তে, শ্রীলঙ্কা ও বাহরাইনের সঙ্গে রয়েছে। পরবর্তী ম্যাচ ২৬ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ