বাংলাদেশ কল্যাণ পার্টির নতুন জোটের আত্মপ্রকাশ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:২০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশ কল্যাণ পার্টির নতুন জোটের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ২২, ২০২৩ ৪:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ২২, ২০২৩ ৪:২৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃত্বে নতুন জোট হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘যুক্তফ্রন্ট’। এ জোটে রয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) ও বাংলাদেশ কল্যাণ পার্টি।

বুধবার (২২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান ও যুক্তফ্রন্টের সভাপতি মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম এ জোটের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব জাফর আহমেদ জয়, বাংলাদেশ মুসলিম লীগের চেয়ারম্যান শেখ জুলফিকার বুলবুল চৌধুরী প্রমুখ।

এর আগে মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২২ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন একটি জোটের আত্মপ্রকাশ হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃত্বাধীন জোট ‘যুক্তফ্রন্ট’র উদ্যোগে দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়েছে। এতে নতুন জোটের চেয়ারম্যান মুহাম্মদ ইবরাহিম উপস্থিত থাকবেন।

নতুন জোটের বিষয়ে গণমাধ্যমকে সৈয়দ ইবরাহিম বলেছিলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে নতুন এই জোট গঠন হচ্ছে।

নতুন জোট আগামী সংসদ নির্বাচনে যাবে কি না জানতে চাইলে তিনি বলেছিলেন, আমি সরকারের বিরুদ্ধে আন্দোলন জন্য নতুন জোট করছি, নির্বাচনের জন্য নয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ