বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ইইউ রাষ্ট্রদূত মিলার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, এপ্রিল ২৭, ২০২৫ ৩:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, এপ্রিল ২৭, ২০২৫ ৩:২০ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।
রোববার (২৭ এপ্রিল) দুপুরে ১২টা ৫ মিনিটে তিনি মগবাজার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হন।
এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির আব্দুল্লাহ মু. আবু তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ