বাংলাদেশ নিয়ে বাইডেন-মোদি ফোনালাপ, স্বাভাবিক অবস্থা দ্রুত পুনরুদ্ধারে জোর - জনতার আওয়াজ
  • আজ রাত ১:২৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশ নিয়ে বাইডেন-মোদি ফোনালাপ, স্বাভাবিক অবস্থা দ্রুত পুনরুদ্ধারে জোর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ২৬, ২০২৪ ১১:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ২৬, ২০২৪ ১১:৫৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

বিভিন্ন দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই নেতার মধ্যে কথা হয়েছে বাংলাদেশ নিয়েও।

সোমবার এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদি এক্স (সাবেক টুইটার) হ্যাণ্ডলে লিখেছেন, “বিশ্বের বিভিন্ন প্রান্তে যে সমস্যা হচ্ছে তা নিয়ে জো বাইডেনের সঙ্গে আমার বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে ইউক্রেন নিয়ে আমরা কথা বলেছি। আমি জানিয়েছি ইউক্রেনে শান্তি ও স্থীতাবস্থা ফেরাতে ভারতের পূর্ণ সমর্থন রয়েছে। পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা হয়েছে। বাংলাদেশে স্বাভাবিক অবস্থা দ্রুত পুনরুদ্ধার এবং সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছি।”

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ