বাংলাবান্ধা জিরোপয়েন্ট পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাবান্ধা জিরোপয়েন্ট পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ১০, ২০২৩ ১১:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ১০, ২০২৩ ১১:২৯ অপরাহ্ণ

 

পঞ্চগড়ের বাংলাবান্ধা আইসিপি ও ভারতের ফুলবাড়ী শূন্যরেখা পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।

আজ বুধবার দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা বিওপি সীমান্ত রেখায় পরিদর্শনে আসেন এবং বাংলাবান্ধা সীমান্ত রেখায় ভারতীয় বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার কমান্ডার শ্রী. অজয় সিং-এর সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে বিজিবি মহাপরিচালক বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ও পারস্পারিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এদিন বিজিবি মহাপরিচালক বিজিবি সোলার পাওয়ার প্রজেক্টের জন্য বিজিবি ওয়েল ফেয়ার ট্রাস্টের জমি পরিদর্শন করেন। এ ছাড়া তিনি পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) সদর দপ্তরের বিভিন্ন স্থাপনা পরিদর্শন ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ