বাম জোটের হরতালে এনডিপি'র সমর্থন - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:১৩, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাম জোটের হরতালে এনডিপি’র সমর্থন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২৫, ২০২২ ১:০৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২৫, ২০২২ ১:০৯ পূর্বাহ্ণ

 

জ্বালানি তেল ও ইউরিয়া সারের মূল্যবৃদ্ধি এবং পরিবহন ভাড়া বৃদ্ধি ও লাগামহীন দ্রব্যমূল্যের উর্দ্ভগতির প্রতিবাদে আগামীকাল ২৫ আগস্ট সারা দেশে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধা বেলা হরতালে সমর্থন জানিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি।

বুধবার (২৪ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা এ সমর্থন ঘোষণা করেন।

তারা বলেন, বামপন্থীরা আহ্বান করেছে বলে এটা শুধু বামপন্থীদের হরতাল নয়, এটা জান বাঁচানোর দাবিতে জনগণের হরতাল।

নেতৃদ্বয় বলেন, জনগণের পক্ষে সকল দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। হা-হুতাশ করে লাভ নেই। সরকার আমাদের হা-হুতাশকে পাত্তা দেবে না, বরং দুর্বলতা মনে করবে। জনগনকে গর্জে উঠতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ