‘বিএনপিকে পায়ে ধরে ভোটে আনবে না ইসি - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘বিএনপিকে পায়ে ধরে ভোটে আনবে না ইসি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ২১, ২০২২ ৮:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ২১, ২০২২ ৮:৩৫ অপরাহ্ণ

 

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অনড় থাকা বিরোধী রাজনৈতিক দল বিএনপিকে পায়ে ধরে নির্বাচনে আনতে চায় না নির্বাচন কমিশন (ইসি)। তবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ইসির দুয়ার খোলা থাকবে। সংবিধানে নির্বাচন কমিশনের ক্ষমতার প্রসঙ্গ টেনে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর রবিবার (২১ আগস্ট) এসব কথা বলেছেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,

ইসি আলমগীর বলেন, ‘যারা বলছেন যে আমরা নির্বাচন করব না, নির্বাচনে আসব না; তারা কী বলছেন না বলছেন তা তো আলোচ্যসূচিতে রাখার সুযোগ নেই। আমাদের আলোচ্যসূচিতে রাখতে হবে যারা আলোচনায় এসেছেন তাদের বক্তব্য। কাজেই তারা বাইরে কী বলছেন, তার ভিত্তিতে কি আলোচনা করার সুযোগ আছে?’

সাবেক ইসি সচিব বলেন, ‘যতগুলো নিবন্ধিত রাজনৈতিক দল আছে, আমরা চাইব তারা সবাই নির্বাচনে আসুক। আমরা খুশি হব। সবাই যদি আসে দ্যাট উইল বি ভেরি গ্রেটফুল। খুবই ভালো কাজ হবে। এখন কেউ যদি বলে আমরা নির্বাচনে যাব না, তাহলে নির্বাচন বন্ধ করার ক্ষমতা তো আমাদের দেয়া হয়নি। এখন নির্বাচনে যারা আসবেন, কমিশনের দায়িত্ব হলো তাদের নিয়েই চিন্তাভাবনা করা। তারা কী বলছেন তাদের কথাই তো গুরুত্ব দিতে হবে। কেউ যদি বলেন, আমি নির্বাচনে যাব না; তখন উনি কী চাচ্ছেন নির্বাচনে সেটা তো গুরুত্বে আনার সুযোগ নেই।’

আলোচনায় এসে বিএনপি যদি বলে নির্বাচনে যাব, তবে ইভিএম চাই না তখন কী করবেন- এমন প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, ‘তাহলে অবশ্যই আমলে নেব। কারণ তারা এসে যখন বলবেন যে নির্বাচনে যাব, তবে আমরা এটা চাই। তখন তো সেটাই আমরা নেব।কারণ ওনারা নিবিন্ধত রাজনৈতিক দল। আমলে না নেয়ার তো সুযোগ নেই। যেহেতু তারা সংলাপে আসেনি, কাজেই ওনাদের কথা তো রেজ্যুলুশনভুক্ত করে আলোচনা করতে পারি না।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ