বিএনপিতে যোগ দিলেন সাবেক সচিব আব্দুল বারী - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:১৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপিতে যোগ দিলেন সাবেক সচিব আব্দুল বারী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ২১, ২০২৫ ২:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ২১, ২০২৫ ৩:৩৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক সচিব আব্দুল বারী। সোমবার (২১ জুলাই) সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন তিনি।

এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বিজন কান্তি সরকার, একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার ও বিএনপি নেত্রী ব্যারিষ্টার পুতুল উপস্থিত ছিলেন।

এদিকে জয়পুরহাট জেলার সাবেক জেলা প্রশাসক ও ঢাকার বিভাগীয় কমিশনার আব্দুল বারীর বিএনপিতে যোগদানের জন্য কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর বাসীর পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, তিনি একজন সৎ ও দক্ষ কর্মকর্তা হিসাবে দীর্ঘদিন সুনামের সঙ্গে চাকরি শেষে বিএনপিতে যোগদানের মাধ্যমে এলাকার উন্নয়নে অবদান রাখবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ