বিএনপির আন্দোলনে সাধারণ মানুষ যোগ দিচ্ছে : ফয়সল চৌধুরী - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির আন্দোলনে সাধারণ মানুষ যোগ দিচ্ছে : ফয়সল চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ৭, ২০২৩ ১০:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ৭, ২০২৩ ১০:১৭ অপরাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি

গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির উদ্যেগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে লক্ষণাবন্দ ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিলের পূর্বে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপি সভাপতি ওলিউর রহমান শামীমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নূর উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট-৬ আসনের বিএনপি সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী।

তিনি বলেন, ক্ষমতা পরিবর্তনের জন্য জনগণের দাবিকে উপেক্ষা করতে পারবে না সরকার। সাধারণ মানুষ জেগে উঠেছে এবং তারা আমাদের আন্দোলনে যোগ দিচ্ছে। কারণ তারা ক্ষমতার পরিবর্তন চায়। যুগে যুগে মানুষের দাবি কেউ দমাতে পারেনি। এই সরকারও তা করতে পারবে না। জনগণ শান্তি, কল্যাণ ও সমৃদ্ধির জন্য সেই পরিবর্তন চায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, সহ-সভাপতি আশফাক আহমদ চৌধুরী, গোলাম কিবরিয়া, কফিল উদ্দিন, যুগ্ম সম্পাদক আমিন উদ্দিন, এস এ রিপন, পৌর বিএনপির সাবেক আহবায়ক হাসান ইমাদ, ঢাকাদক্ষিণ ইউনিয়ন বিএনপি সভাপতি আতাউর রহমান উতু, উপজেলা বিএনপি নেতা, আশিক উদ্দিন, আনহার উদ্দিন, রাজু আহমদ, রেকল আহমদ, উপজেলা ছাত্রদল আহবায়ক তানজিম আহাদ, সদস্য সচিব শাহান আহমদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুহেদ আহমদ, ঢাকাদক্ষিণ সরকারি কলেজের যুগ্ম আহবায়ক সুমেল আহমদ, লক্ষণাবন্দ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদ আহমদ সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ সাংগঠনিক সম্পাদক কামরান আহমদ রাজুসহ এলাকার বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ