বিএনপির আন্দোলনে সাধারণ জনতা এক কাতারে দাঁড়াচ্ছে: ফয়সল চৌধুরী - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির আন্দোলনে সাধারণ জনতা এক কাতারে দাঁড়াচ্ছে: ফয়সল চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ১৬, ২০২২ ২:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ১৬, ২০২২ ২:৫৯ অপরাহ্ণ

 

গোলাপগঞ্জ প্রতিনিধি: আগামী ১৯ নভেম্বর সিলেটের বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে সাবেক সংসদ পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী নেতৃত্বে গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে দিনভর প্রচারপত্র বিলি ও মিছিল শেষে আয়োজিত পথসভা অনুষ্ঠিত হয়। গত সোমবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের ঢাকাদক্ষিণ বাজার, ভাদেশ্বর ইউনিয়নের মিরগঞ্জ ও ভাদেশ্বর বাজার, শরীফগঞ্জ ইউনিয়নের কাদিপুর ও শরীফগঞ্জ বাজার, লক্ষনাবন্ধ ইউনিয়নের পুরয়স্থ বাজার ও চৌধুরী বাজারে গণসংযোগ ও সভা করেন তিনি।

এ সময় ফয়সল চৌধুরী বলেন, ‘দেশের মানুষ এখন কষ্টে আছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষের পিঠ দেয়ালে ঠেকেছে। বিএনপি গণমানুষের স্বার্থ আন্দোলন করছে। তাই, বিএনপির আন্দোলনে সাধারণ জনতা এক কাতারে দাঁড়াচ্ছে। সিলেটের সমাবেশ ঘিরে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। আমরা আশা করছি এ সমাবেশে চার লাখ মানুষের সমাগম হবে।’

এসময় উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সহসভাপতি মাহবুবুর রহমান ফয়সল, আশরাফ আহমদ চৌধুরী, মামুনুর রশিদ মামুন, গোলাম কিবরিয়া, কফিল উদ্দিন, বদরুল আলম, পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর বিএনপি নেতা মিনহাজ চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সৈয়দ রেজাউল করিম আলো, শেখ তারেক বারী এমি, আব্দুল ছায়াদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান আহমদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তানজিম আহমদ, ঢাকাদক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান উতু, সাধারণ সম্পাদক মুহিব হোসেন, সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জলিল মাস্টার, সাধারন সম্পাদক আলী হোসেন, লক্ষণাবন্ধ ইউনিয়ন বিএনপির সভাপতি অলিউর রহমান শামীম, সাধারণ সম্পাদক নুর উদ্দিন, ইউনিয়ন বিএনপির নেতা শামীম আহমদ, রেকল আহমদ, শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল ইসলাম গেদাই, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম কামাল, বাদেপাশা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছালিম আহমদসহ উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ