বিএনপির আশা অচিরেই নিরাশায় পরিণত হবে: কাদের - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির আশা অচিরেই নিরাশায় পরিণত হবে: কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ২৮, ২০২২ ৭:৪৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ২৮, ২০২২ ৭:৪৫ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমানকে টেমসনদীর ওপার থেকে দেশে ফিরিয়ে এনে খোমেনি স্টাইলে বিপ্লব করার দুঃস্বপ্ন দেখছে বিএনপি

শনিবার (২৮ মে) নিজ বাসভবনে ব্রিফিংকালে বিএনপি মহাসচিবের উদ্দেশে তিনি এসব বলেন।

ছাত্রদলের নেতাকর্মীরা মাঠে নেমেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তাদেরশাসনামলে  বিএনপির চেয়ারপারসন বেগম জিয়া এক সময় বলেছিলেন বিরোধী দলকে ঠেকানোর জন্য ছাত্রদলই যথেষ্ট। গণআন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা করছে বিএনপি।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সারাদেশে নাকি আন্দোলন ছড়িয়ে পড়েছে এবং সরকার পতন না হওয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীরাঘরে ফিরবে নাবিএনপি মহাসচিবের বক্তব্যের মধ্য দিয়ে একটা অশুভ পরিস্থিতি তৈরি করার প্রাণান্তকর অপপ্রয়াস লক্ষ্যকরছি বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গণআন্দোলনের রঙিন স্বপ্ন দেখছে বিএনপি কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়ন অর্জনে বিএনপির আন্দোলনেসংকটের কালো ছায়া পড়েছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, তাদের গণআন্দোলন স্বপ্ন এখন দুঃস্বপ্নের নামান্তর, এই দুঃস্বপ্ন দেখে কোন লাভ আছে কী?

দেশের মানুষ শেখ হাসিনা সরকারের উন্নয়ন অর্জনে এত খুশি যে গত ১৩ বছরে বিএনপি বারবার ডাক দিলেও আন্দোলনকরতে পারেনি, জনগণও তাতে সাড়া দেয়নি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ১৩ বছর যখন জনগণ সাড়া দেয়নি আগামীদিনেও সাড়া দিবে বলে বিশ্বাস হয় না।

বিএনপির গণআন্দোলনের আশা তাই অচিরেই নিরাশায় পরিণত হবে বলেও দাবি করেন ওবায়দুল কাদের।

বিএনপি নাকি কোন ব্যক্তি বা দলকে ক্ষমতায় বসাতে নয়,গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনে নেমেছে,- বিএনপি মহাসচিবের বক্তব্য জাতির সঙ্গে চরম মিথ্যাচার এবং প্রতারণা বলে জনগণ মনে করেনজানান ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা ক্ষমতায় থাকাকালে গণতন্ত্র হত্যা করেছিলো, তারা আবার ক্ষমতায় গিয়েগণতন্ত্র পুনরুদ্ধার করবে, এটা নিছক মিথ্যাচার আর প্রতারণা ছাড়া কিছু নয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ