বিএনপির উদ্দ্যোগে আগামী ২০ অক্টোবর ঢাকা মহানগর সহ সারাদেশে বিক্ষোভ ও প্রতিবাদ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৪৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির উদ্দ্যোগে আগামী ২০ অক্টোবর ঢাকা মহানগর সহ সারাদেশে বিক্ষোভ ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১৮, ২০২২ ১:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১৮, ২০২২ ১:৩৫ অপরাহ্ণ

 

সারাদেশে বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশি হামলা, গ্রেফতার ও মিথ্যা মামলা এবং জামিন বাতিল করে কারাগারে প্রেরণের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্দ্যোগে আগামী ২০ অক্টোবর বৃহস্পতিবার ঢাকা মহানগর সহ সারাদেশে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

তবে এই কর্মসূচি খুলনা মহানগরের জন্য প্রযোজ্য হবে না বলেও জানান রিজভী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ