বিএনপির কর্মীরাই পোশাক শ্রমিকদের উস্কে দিচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির কর্মীরাই পোশাক শ্রমিকদের উস্কে দিচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ১২, ২০২৩ ৫:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ১২, ২০২৩ ৫:০০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

পোশাক শ্রমিকদের আন্দোলনে বিএনপির ইন্ধন রয়েছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির কর্মীরাই পোশাক শ্রমিকদের উস্কে দিচ্ছে। রাজনৈতিক ময়দানে ব্যর্থ হয়ে পোশাক খাতে সফলতার চেষ্টা করছে তারা।

রোববার (১২ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।


আসাদুজ্জামান খান কামাল বলেন, নানা ষড়যন্ত্র করে ক্ষমতায় আসার চেষ্টা করছে বিএনপি। নির্বাচনে যে জিততে পারবে না, সেটা জেনেই সহিংসতায় নেমেছে তারা।

সরকার পাল্টাতে হলে নির্বাচন করতে হবে। নির্বাচন ছাড়া সরকার পাল্টানোর কোনো সুযোগ নেই। তাদের (বিএনপি) নির্বাচনে আসতেই হবে- যোগ করেন তিনি।



অবরোধে বাসে আগুন দেওয়ার ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা সহিংসতা করছে, বাসে আগুন দিচ্ছে তাদের ধরে ধরে আইনের আওতায় আনা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ