বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মোশাররফ-আমান - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০৬, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মোশাররফ-আমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ১২, ২০২২ ১:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ১২, ২০২২ ১:৫০ অপরাহ্ণ

 

৬ দিন পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ ও ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমান।

সোমবার (১২ ডিসেম্বর) বেলা ১১ টায় তারা কার্যালয়ে আসেন। কার্যোলয়ে ঢুকে বিএনপির এ নেতারা ভাঙচুর হওয়া সব কক্ষ পরিদর্শন করেন।

এর আগে, রোববার দুপুর ১টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ সালেহ এমরান প্রিন্সের নেতৃত্বে নেতাকর্মীরা কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় প্রিন্সের সাথে বেশ কয়েকজন আইনজীবী ও দলের নেতারাও কার্যালয়ে প্রবেশ করেন।

গত ৬ ডিসেম্বর বিকলে নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। সে দিন থেকেই কার্যালয় তালাবদ্ধ করে রাখে পুলিশ। পুলিশের সাঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে একজন নিহত ও শতাধিক আহত এবং তিন শতাধিক নেতাকর্মীকে আটক হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ