বিএনপি’র জাতীয় স্থায়ীকমিটির সভার সিদ্ধান্ত সমূহ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি’র জাতীয় স্থায়ীকমিটির সভার সিদ্ধান্ত সমূহ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩ ৩:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩ ৩:৪৪ অপরাহ্ণ

 

গত ২০ মার্চ ২০২৩ তারিখ, সোমবার, রাত ৮.০০ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
সভায় উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য যথাক্রমে—
১. ড. খন্দকার মোশাররফ হোসেন
২. ব্যরিস্টার জমির উদ্দিন সরকার
৩. মির্জা আব্বাস
৪. বাবু গয়েশ্বর চন্দ্র রায়
৫. ড. আব্দুল মঈন খান
৬. জনাব নজরুল ইসলাম খান
৭. মির্জা ফখরুল ইসলাম আলমগীর
৮. জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী
৯. জনাব সালাহ উদ্দিন আহমেদ
১০. বেগম সেলিমা রহমান
১১. জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু
সভায় আলোচ্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শেষে নিন্মে বর্ণিত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়।
১। সভায় বিগত ১৩ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ পঠিত ও অনুমোদিত হয়। মহাসচিব সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে সভাকে অবহিত করেন।
২। সভায়,সুপ্রীম কোর্ট আইনজীবি সতিরি নির্বাচনকে কেন্দ্র করে সুপ্রীম কোর্ট প্রাঙ্গানে সরকার দলীয় আইনজীবিী ও পুলিশের ন্যাক্কারজনক হামলা, ভাংচুর, গ্রেফতার, মিথ্যা মামলা দায়ের এবং ভাট ডাকাতি করে নির্বাচনী প্রহসন এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভা মনে করে আওয়ামী লীগ পুলিশকে বেআইনীভাবে ব্যবহার করে সুপ্রীম কোর্টের পবিত্রতা ক্ষুন্ন করেছে। সভা মনে করে সুপ্রীম কোর্ট আইনজীবি সমিতির নির্বাচনে ক্ষমতাসীনদের এই আচরণ প্রমান করেছে যে অবৈধ আওয়ামী লীগ সরকারের অধীনে কোনও নির্বাচনই সুষ্ঠু ও অবাধ হতে পারে না।
৩। সভায়, হজের প্যাকেজ এর সর্বোনিন্ম টাকার পরিমান হজ পালনে ইচ্ছুক ধর্মপ্রাণ সাধারণ মুসলমানদের নাগালের বাইরে হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়। সভা মনে করে ভারত ও পাকিস্তানে এই অর্থের পরিমান প্রায় অর্ধেকের মত। সভা হজ প্যাকেজ এর অর্থের পরিমান কমিয়ে নিয়ে সাধারণ নাগরিকদের আর্থিক সক্ষমতার মধ্যে নিয়ে আসার আহ্বান জানানো হয়।
৪। সভায়, গত ১৯ মার্চ রাতে ঢাকার বনানী ক্লাব হতে সিরাজদিখান উপজেলা বিএনপি’র আহ্বায়ক জনাব মোমেন আলীসহ প্রায় ৫১ জনকে মিথ্যা অভিযোগে গ্রেফতার ও পরে আদালতে ২ দিন রিমান্ড মঞ্জুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভা মনে করে এই অনির্বাচিত আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনকে দমন করার জন্য এই ধরনের হীন কৌশলের আশ্রয় গ্রহণ করছে। সভায় অবিলম্বে আটককৃত ব্যক্তিদের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়।
৫। সভায়, সভায় গত ১৯ মার্চ ২০২৩ইং তারিখে পদ্মা সেতুর শিবচর প্রান্তে বাসের ফিটনেস সার্টিফিকেট না থাকা সত্বেও এবং বাসটির রুট পারমিট বাতিল হওয়ার পরেও মহাসড়কে যাত্রী পরিবহণ করার ফলে ভয়াবহ দূর্ঘটনা ঘটার ফলে ২১টি প্রাণ ঝড়ে যাওয়ায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করা হয়। নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়। সভা মনে করে এই দূর্ঘটনার জন্য সরকারের সড়ক বিভাগ সম্পূর্ণ দায়ী। এই মর্মান্তিক দূর্ঘটনার সকল দায় নিয়ে সেতু মন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত।
৬। বিস্তারিত আলোচনা শেষে সভাপতি উপস্থিত সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ