বিএনপির দ্বিতীয় দিনের রোডমার্চ শুরু - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির দ্বিতীয় দিনের রোডমার্চ শুরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৩ ১:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৩ ১:৩০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
দ্বিতীয় দিনের তারুণ্যের রোডমার্চ শুরু হয়েছে। সরকার পতনের একদফা আন্দোলনে তরুণ ভোটারদের সম্পৃক্ত করতে এ রোডমার্চ করছে বিএনপি। বিএনপির তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে হচ্ছে এ রোডমার্চ।

আজ রোববার বগুড়া থেকে রাজশাহী প্রায় ১২৯ কিলোমিটার পথ অতিক্রম করবে। সকাল ৯টায় বগুড়া এরোলীয় হাটখোলা ময়দান সান্তাহার রোড থেকে শুরু হয়েছে। রাজশাহী মাদ্রাসা মাঠ সংলগ্ন শেষ হবে। আদমদিঘী, নওগাঁ, মান্দা এলাকায় তিনটি পথসভা হবে। রোডমার্চ শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে। শেষে আরেকটি সংক্ষিপ্ত সমাবেশ হবে।

প্রধান অতিথি হিসাবে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুরুতে সভাপতিত্ব করেছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। সমাপ্তির সভাপতিত্ব করবেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। সঞ্চালনায় আছে যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

গতকাল শনিবার তারুণ্যের প্রথম রোডমার্চ অনুষ্ঠিত হয়। রংপুর থেকে শুরু হয়ে দিনাজপুর গিয়ে শেষ হয়। ব্যাপক উৎসাহ-উদ্দীপনীর মধ্যে দিয়ে শেষ হয়েছে বিএনপির তারুণ্যের রোডমার্চের প্রথম দিন। ৮০ কিলোমিটার দীর্ঘ পথে সাতটি পথসভাসহ নয়টি স্থানে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোডমার্চে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও স্থানীয় বিএনপির ও অঙ্গদলের হাজার হাজার নেতাকর্মী বাস, ট্রাক, মাইক্রোবাস, মোটরসাইকেলের বহর নিয়ে অংশ নেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ