বিএনপির প্রতি আস্থা রেখে জনগণ নির্বাচন প্রত্যাখ্যান করেছে - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:১০, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির প্রতি আস্থা রেখে জনগণ নির্বাচন প্রত্যাখ্যান করেছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৪ ১২:৪৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৪ ১২:৪৩ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
দেশের জনগণ বিএনপির নেতৃত্বের প্রতি আস্থা রেখে নির্বাচন প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন দলটির নির্বাহী কমিটি ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটি এবং মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর হেলাল।

তিনি বলেছেন, ‘এ দেশের মানুষ বিএনপির নেতৃত্বের প্রতি আস্থা রেখে ডামি নির্বাচন প্রত্যাখ্যান করেছে।’

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) আমিরাতের শারজায় জিয়া পরিষদের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপির আন্দোলনে কোনো প্রকার সহিংসতা না থাকা সত্ত্বেও মহাসচিব মির্জা ফখরুলসহ হাজার হাজার নেতাকর্মীদের গ্রেফতার করেছে ফ্যাসিবাদী সরকার। জেল-জুলুম করে আন্দোলন থামানো যাবে না। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই এই ডামি নির্বাচনে পরাজিত সরকার বিদায় নেবে। দেশের জনগণ ও গনতান্ত্রিক সকল দল বিএনপির সাথে আছে। বিদেশের মাটিতেও জিয়ার আদর্শের সৈনিকরা ঐক্যবদ্ধ হতে হবে।’

‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ডামি নির্বাচন প্রত্যাখ্যান’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জিয়া পরিষদ আমিরাত শাখার আহ্বায়ক মুস্তাফা মাহমুদ। সদস্য সচিব এস এম মোদাচ্ছের শাহের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন।

জাকির বলেন, ‘সময় এসেছে বন্ধু ও শত্রু চেনার। ঐক্যবদ্ধ হয়ে শত্রু দেশের আগ্রাসন রোধ করতে হবে। আমাদের প্রধান কাজই হওয়া উচিৎ ষড়যন্ত্র রুখে দেয়া।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আমিরাত বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম তালুকদার, জিয়া পরিষদের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার আব্দুস সালাম খান। ইউএই স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এনাম, শ্রমিক দলের সভাপতি ইঞ্জিনিয়ার মাহে আলম, আবুধাবি বিএনপির সভাপতি ইসমাইল হোসেন তালুকদার, শারজাহ বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার করিমুল হক, আজমান বিএনপির সভাপতি শাহিনুর রহমান, জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম টিপু, জিয়া পরিষদের উপদেষ্টা শাহাদাৎ হোসেন সুমন, ইউএই বিএনপির সদস্য যথাক্রমে শামসুন্নাহার স্বপ্না, ফরিদ আহমেদ শাহিন, বাবু নীল রতন দাশ, নাছির উদ্দীন চৌধুরী, দুবাই বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় বিএনপির সদস্য মুজিবুল হক মঞ্জু, শারজাহ বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম কিরণ, মুছাফফা বিএনপির সাধারণ সম্পাদক আহমেদ হোসাইন, আজমান বিএনপির সাধারণ সম্পাদক সজিব খান, দুবাই বিএনপির সদস্য হুমায়ুন কবির সুমন, যুবদল নেতা আহাদুজ্জামান সরকার, আনোয়ার হোসেন জিয়া পরিষদ যুগ্ম আহ্বায়ক ওসমান গণি, আনোয়ার আলী, ইউনুস, ইঞ্জিনিয়ার তারেক, নজরুল ইসলাম, শাহেদ ইসলাম সহ অঙ্গ-সংগঠনের নেতারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ