বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনে আ.লীগের কোনো সমস্যা নেই: প্রধানমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৪১, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনে আ.লীগের কোনো সমস্যা নেই: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ৩, ২০২২ ১:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ৩, ২০২২ ১:৫৮ অপরাহ্ণ

 

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির চলমান সরকারবিরোধী কর্মসূচি নিয়ে তাঁর দলের কোনো সমস্যা নেই, যদি না সেগুলো সহিংস কর্মসূচিতে পরিণত হয়। তিনি বলেন, ‘বিএনপি দেশের বিভিন্ন স্থানে মিছিল, সমাবেশ ও মিটিং করছে এবং এতে আমাদের কোনো আপত্তি নেই।’

গতকাল বুধবার রাতে জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগ সংসদীয় দলের (এএলপিপি) বৈঠক শেষে প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে সংবাদ ব্রিফিংয়ে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক এসব কথা বলেন।

আওয়ামী লীগের সংসদীয় দলের (এএলপিপি) বৈঠকে সভাপতিত্ব করেন শেখ হাসিনা।প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘আন্দোলনের নামে কোনো সহিংস কর্মকাণ্ড চালালে তা শক্ত হাতে মোকাবিলা করা হবে।’

কৃষিমন্ত্রী আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে দলের কেউ কাজ করলে শাস্তিমূলক ব্যবস্থা নেবে আওয়ামী লীগ।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী দলীয় সংসদ সদস্যদের গত ১৩ বছরে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও সাফল্য জনগণের সামনে তুলে ধরতে বলেছেন। প্রধানমন্ত্রী সবাইকে সরকারবিরোধী অপপ্রচারের উপযুক্ত ও তাৎক্ষণিক জবাব দিতে বলেছেন।
বাসস

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ