বিএনপির শীর্ষ নেতাদের গ্রেফতারে বাসায় বাসায় পুলিশি অভিযান - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৪৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির শীর্ষ নেতাদের গ্রেফতারে বাসায় বাসায় পুলিশি অভিযান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ২৯, ২০২৩ ২:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ২৯, ২০২৩ ২:২৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপির শীর্ষ নেতাদের গ্রেফতার করতে রোববার ভোররাত থেকে বাসায় বাসায় অভিযান চালাচ্ছে পুলিশ।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই খবর নিশ্চিত করেছেন।

সকাল সাড়ে ৯টায় গুলশানের বাসভবন থেকে আটক করা হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।

এর আগে ভোর ৪টায় দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটক করার জন্য তার শাহজাহানপুরের বাসা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। ভোর ৬টার সময় বাসার ভিতর অভিযান চালালে তাকে পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত মির্জা আব্বাসের বাসা পুলিশ ঘেরাও করে রেখেছে।

ভোর ৫টার সময় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বনানীর বাসা ঘিরে রেখেছে পুলিশ।

এদিন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের ছেলের লালমাটিয়ার বাসায় সকালে তল্লাশি চালায় ডিবি পুলিশ। আলালকে না পেয়ে বাসার প্রতিটি রুম তল্লাশি চালায় তারা। এরপর দুপুর পৌনে ১২টার দিকে তার বনানীর বাসায় যায় ডিবি পুলিশ। সেখানে ১৪/১৫ জন ডিবি পুলিশ তল্লাশি চালাচ্ছে। প্রতিটি রুম তছনছ করা হচ্ছে।

এছাড়া ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালামের শান্তিনগরের বাসভবন, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হকের পল্লবীর বাসভবন এবং যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর বাসভবনে অভিযান চালিয়েছে পুলিশ।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গুলশানের বাসভবনে গোয়েন্দা বিভাগের অভিযান চালানো হয়।বিবিসি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ