বিএনপির সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধিদলের বৈঠক - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:১২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫ ২:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫ ৩:৪৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির সঙ্গে বৈঠক করেছেন সফররত ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধিদলের সদস্যরা। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সকাল ১০টা থেকে বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আগামী জাতীয় নির্বাচনসহ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দলে ছিলেন নির্বাচন পর্যবেক্ষণ ও ফলোআপ বিশেষজ্ঞ রিকার্ডো চেলেরি মেটে বাক্কেন ম্যানুয়েল ওয়ালি এবং ডেপুটি হেড অব ডেলিগেশন ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন টু বাংলাদেশ বাইবা জারিনা।

অন্যদিকে বিএনপির পক্ষে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ