বিএনপির সমাবেশে আসার পথে ফরিদপুর ছাত্রদলের ১৩ নেতা গ্রেফতার - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির সমাবেশে আসার পথে ফরিদপুর ছাত্রদলের ১৩ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ১২, ২০২৩ ১:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ১২, ২০২৩ ১:১৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল অভিযোগ করে বলেছেন, পথে পথে গ্রেফতার, বাধা, হামলা করা হচ্ছে। আজ বুধবার ঢাকার পল্টনের সমাবেশে যোগ দেয়ার পথে ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসসহ জেলা ছাত্রদলের ১৩ জন নেতাকে গ্রেফতার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নিয়ে গেছে পুলিশ।

অন্যদিকে মাদারীপুর থেকে ঢাকার সমাবেশে আসার পথে পদ্মা সেতু দক্ষিণ থানায় নিয়ে গেছে দুইটি বাসসহ নেতাকর্মীদের। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য কাদের গণি চৌধুরী বলেন, বিএনপির সমাবেশের কারণে সাভারের বলিয়ারপুর থেকে ঢাকাগামী রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। কয়েক হাজার যানবাহন আটকা পড়েছে ঢাকা আরিচা মহাসড়কে। সাভার থেকে পায়ে হেঁটে ঢাকায় প্রবেশ করছে মানুষ।

তিনি আরো বলেন, এ ঘটনায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আহ্বায়ক অধ্যাপক ড. শামসুল আলম সেলিম জানান, ঢাকায় আসার পথে তাদের বাস আটকে দেয়া হয়েছে। দুপুর সোয়া বারোটার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা সাভারের বলিয়ারপুরে আটকা রয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ