বিএনপির সুনাম ক্ষুন্ন করার জন্য একটি মহল ষড়যন্তে লিপ্ত: নীরব - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির সুনাম ক্ষুন্ন করার জন্য একটি মহল ষড়যন্তে লিপ্ত: নীরব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ২১, ২০২৫ ১২:০৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ২১, ২০২৫ ১২:০৬ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির সুনাম ক্ষুন্ন করার জন্য একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব ।

বৃহস্পতিবার (২০ মার্চ) তেজগাঁও থানা কৃষকদল আয়োজিত এক ইফতার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘ ১৭টি বছর জনগণ আন্দোলন সংগ্রাম করেছে ভোটের অধিকারের জন্য। হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছে নিজের ভোট নিজে দেওয়ার জন্য। অথচ রক্তের বিনিময়ে পতিত স্বৈরশাসকের বিদায় হলেও ভোট নিয়ে এখনো ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।

নীরব বলেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর সাত মাস অতিবাহিত হয়ে গেছে। কিন্তু এরপরও এক রাজনৈতিক ধুম্রজাল সৃষ্টি করে রাখা হয়েছে। একটি ষড়যন্ত্রকারী মহল আওয়ামী ফ্যাসিবাদকে আবারও ফিরিয়ে আনার চেষ্টায় লিপ্ত।

তারা চেষ্টা করছে বিএনপিকে নানাভাবে দোষারোপ করে জনবিচ্ছিন্ন করার। কিন্তু সেই অপচেষ্টা সফল হবে না। আওয়ামী লীগও অনেক চেষ্টা করেছে, কিন্তু বিএনপির ক্ষতি করতে পারেনি। এই মহলও পারবে না।

অন্তর্বর্তী সরকার গত ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শতভাগ ব্যর্থতার পরিচয় দিয়েছে । অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার ছয় মাসেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে এখনও পর্যন্ত স্থিতিশীল অবস্থায় ফিরে আসেনি।

ফ্যাসিস্ট হাসিনা বিএনপির ৬০ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে। শত শত নেতাকর্মীকে গুম করেছে, খুন করেছে, সারাজীবনের জন্য পঙ্গু করে দিয়েছে। শহীদ জিয়া পরিবারের প্রতি অমানুষিক নির্যাতন করেছে। যেই হাসিনার কারণে আমাদের জীবনযাত্রা অসহনীয় হয়ে পড়েছিলো, যে হাসিনার কারণে দেশ অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে পড়েছে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে বিএনপি।

যুবদলের সাবেক এই সভাপতি আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি এবং বিএনপির বন্ধু সংগঠনগুলো যৌথ আন্দোলনের ফসল হচ্ছে আজকের অন্তর্বর্তীকালীন সরকার। আজকের অন্তবর্তীকালীন সরকার প্রধান যখন বলে তারা ছাত্রদের নিয়োগপ্রাপ্ত তখন দুইটা অবিচার করা হয়।এক বিএনপি ও তার বন্ধু সংগঠনগুলোর আন্দোলনকে অস্বীকার করা হয়।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে। দল যাকে মনোনয়ন দেয় তার সাথে সবাইকে কাজ করতে হবে। পরাজিত শক্তি দেশকে পিছিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র করছে তা বাস্তবায়ন করতে দেওয়া যাবে না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ