বিএনপি'র হাই কমান্ডের দৃষ্টি আকর্ষণ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:২৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি’র হাই কমান্ডের দৃষ্টি আকর্ষণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫ ৩:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫ ৩:১৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
খুলনা বিএনপিতে এইভাবে আত্নগোপন করা আরো অনেক গুপ্তচর আছে যারা বিএনপি কে ধ্বংস করার জন্য বিএনপি’র উচ্চ পর্যায়ের নেতাদের উপটৌকনের মাধ্যমে ম্যানেজ করে বিএনপি’র পদ বাগিয়ে নিয়ে বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছেন-মিজানুর রহমান মিল্টন খুলনার দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক তিনি বর্তমানে খুলনা মহানগর বিএনপি’র একটি পদ বহন করছেন-এই অবস্থায় ঐ পত্রিকা নিয়ন্ত্রন করছেন খুলনার কিছু আওয়ামী নেতারা-আমার প্রশ্ন হলো এই মিল্টন খুলনা বিএনপি অফিসে ঢুকে কিভাবে-?
তিনি কি আদৌ কোন দিন বিএনপি করেছেন-?
যদি বিএনপি করে থাকেন তাহলে আওয়ামীলীগের লোকদের নিয়ে পত্রিকা চালাচ্ছেন কিভাবে-?


আর যদি বিএনপি না করে থাকেন তাহলে এখনি জনাব তারেক রহমানের কাছে দাবী এই সমস্ত লোকদের দল থেকে বহিস্কার করতে হবে।
কারন খুলনা বিএনপি’র অনেক নেতাই আছেন যারা টাকার বিনিময়ে আওয়ামী অনেক নেতাদের গোপনে আশ্রয় দিচ্ছেন-এই সংবাদ জনাব তারেক রহমান সাহেব কে অবশ্যই জানাবেন।।
এবং ব্যবস্থা নেওয়ার জন্য জোর সুপারিশ করবেন-
তা-না-হলে খুলনাতে দল প্রচুর পরিমানে ক্ষতিগ্রস্থ হবে।
সর্বশেষ একটি কথা না বলে পারছিনা খুলনাতে সাবেক এমপি জননেতা জনাব নজরুল ইসলাম মঞ্জুকে পূনরায় প্রতিষ্ঠিত করতে না পারলে খুলনাতে আগামীতে খুলনার আসনগুলি পেতে কষ্ট হবে।
বর্তমানে যারা খুলনা বিএনপিকে নিয়ন্ত্রন করছেন তাদের হাতে দল কতটুকু নিরাপদে আছে সেটা একটু তদন্ত করলেই সব বেরিয়ে আসবে-ইনশাআল্লাহ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ