বিএনপি কোনোভাবেই পিআর পদ্ধতি গ্রহণ করবে না: ডা. জাহিদ - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি কোনোভাবেই পিআর পদ্ধতি গ্রহণ করবে না: ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫ ৩:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫ ৩:১৪ অপরাহ্ণ

 

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের মানুষ সংবিধানের আলোকে সরাসরি ভোট দিতে অভ্যস্ত এবং এটিই তারা প্র্যাকটিস করেছে। কাজেই দেশের মানুষ কোনো অবস্থাতেই পিআর ভোট কি, প্রার্থীকে তারা দেখলোই না, প্রার্থীকে তারা চেনেন না, সেই প্রার্থীকে আমাদের দেশের মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করবে এটা বাংলাদেশে ৫৪ বছরে প্র্যাকটিস হয়নি, পাকিস্তানে ২৪ বছরেও প্র্যাকটিস হয়নি এবং ব্রিটিশ আমলেও এটা প্র্যাকটিস হওয়ার সুযোগ ছিল না।

তিনি বলনে, কোনো সাংবিধানিক আদেশ করে বা কোনো প্রেসিডেনশিয়াল প্রোগ্রামেশন করে চাপিয়ে দিলে তা পরবর্তীতে জনগণ ভালোভাবে নেবে না। বিএনপি তা কোনো অবস্থাতেই গ্রহণ করবে না। আমরা মনে করি দেশের সর্বোচ্চ আইন সংবিধান এবং সেই সংবিধানের ধারাবাহিকতায় আজকের অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ অবস্থান ধরে রেখেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় দিনাজপুরের হিলির চণ্ডীপুর সর্বজনীন মন্দিরে তারেক রহমানের নির্দেশে আর্থিক অনুদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হকসহ অনেকেই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ