বিএনপি ক্ষমতায় গেলে নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়ন হবে : এসএম জাহাঙ্গীর - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি ক্ষমতায় গেলে নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়ন হবে : এসএম জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ২০, ২০২৫ ৩:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ২০, ২০২৫ ৩:০৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বিএনপি ক্ষমতায় গেলে নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়ন হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এসএম জাহাঙ্গীর হোসেন।

রোববার (১৯ অক্টোবর) ঢাকা মহানগর উত্তরের খিলক্ষেত থানা মহিলা দলের উদ্যোগে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে এসএম জাহাঙ্গীর হোসেন বলেন, ৫০ শতাংশ জনগোষ্ঠী নারী হওয়া সত্ত্বেও এদেশে নারীরা অবহেলিত। আপনাদের ভোটে বিএনপি আগামীতে সরকার গঠন করলে ও তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হলে নারীদের মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খিলক্ষেত থানা মহিলা দলের আহবায়ক সূচনা আক্তার। এবং প্রধান বক্তা ছিলেন খিলক্ষেত থানা বিএনপির আহবায়ক হাজী এস এম ফজলুল হক। অনুষ্ঠান উপস্থাপনা করেছেন খিলক্ষেত থানা মহিলা দলের সদস্য সচিব সুফিয়া খাতুন সূচী।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন খিলক্ষেত থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সোহরাব খান স্বপন, যুগ্ম আহবায়ক মোবারক দেওয়ান, যুগ্ম আহবায়ক সিএম আনোয়ার ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ