বিএনপি ক্ষমতায় যেতে বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে : কৃষিমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি ক্ষমতায় যেতে বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে : কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ১৭, ২০২৩ ৪:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ১৭, ২০২৩ ৪:১০ অপরাহ্ণ

 

বিএনপি ক্ষমতায় যেতে বারবার বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে এবং তাদের হাতে-পায়ে ধরছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

তিনি বলেছেন, সংবিধানের বাইরে আমাদের কিছুই করার সুযোগ নেই। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন হবে। নির্বাচন কমিশন সুন্দর, সুষ্ঠু ও স্বাধীনভাবে জাতীয় নির্বাচন উপহার দেবে।

আজ শুক্রবার দিনব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের সহায়তায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে ড. আব্দুর রাজ্জাক এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ধনবাড়ী সরকারি কলেজ প্রাঙ্গণে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

এ সময় তিনি বলেন, ‘বর্তমান সরকার আপ্রাণ চেষ্টা করছে বিনামূল্যে চিকিৎসাসেবা গরিবের দোরগোড়ায় পৌঁছে দিতে। আজকের বিনামূল্যে চিকিৎসাসেবা থেকে এলাকার অনেক মানুষের উপকার হবে। এভাবে আমরা এ দিনকে স্মরণ করে রাখতে চাই।’

শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে কৃষিমন্ত্রী।

বিএনপিকে উদ্দেশ করে ড. রাজ্জাক বলেন, ‘তাদের আমলে স্বচ্ছ ব্যালট বক্স ছিল না। ১ কোটি ৩০ লাখ ভুয়া ভোটার ছিল। আমরা তা প্রতিহত করেছি। তারা নৈরাজ্য সৃষ্টি করেছে, আগুন-সন্ত্রাস করেছে, আগুন দিয়ে শত শত মানুষকে পুড়িয়ে মেরেছে, এর চেয়ে বর্বরতা আর কী হতে পারে! দেশের মানুষ এ ধ্বংসাত্মক ও পৈশাচিক বর্বরতাকে আজও ভোলেনি। আগামী নির্বাচনে যদি বিএনপি না আসে, তাহলে তারা অস্তিত্ব সংকটে পড়বে।’

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, ইউএনও মো. আসলাম হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর ফারুখ আহমাদ, সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, সহকারী কমিশনার (ভূমি) ফারাহ ফাহিতা তাকলিমা, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, জেব উন নাহার লিনা বকল প্রমুখ।

উল্লেখ্য, ফ্রি মেডিকেল ক্যাম্পে দেশের খ্যাতনামা ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক দিনব্যাপী স্বাস্থ্যসেবা প্রদান করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ