বিএনপি গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় যেতে চায় : ড. মঈন খান - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় যেতে চায় : ড. মঈন খান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ১৭, ২০২২ ৯:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ১৭, ২০২২ ৯:৪৫ অপরাহ্ণ

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও গণসমাবেশ প্রস্তুতি কমিটির উপদেষ্টা ডক্টর আবদুল মঈন খান বলেছেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপি গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় যেতে চায়। আমরা শান্তির্পূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। আমরা গণতন্ত্রের ভাষায় কথা বলি। আমরা অস্ত্রের ভাষায় কথা বলিনা।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠের সমাবেশস্থলের মঞ্চের পাশে প্রেস ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, যদিও সরকার বিভিন্ন সময়ে আমাদের বিরুদ্ধে অনেক কাল্পনিক অভিযোগ এনেছে। আমরা সেটি প্রত্যাখ্যান করছি। বিএনপি শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে।

ডক্টর মঈন এসময় বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিখিয়ে গেছেন, জনগণের শক্তিই বড় শক্তি। জনগণই সকল ক্ষমতার উৎস। সেটার উপর বিশ্বাস করে আমরা জনগণের সঙ্গে আছি। তাই জনগণের ভোটের ও কথা বলার অধিকার ফিরিয়ে দিতে চায় বিএনপি। সেই কথাগুলোর বলার জন্য এই গণসমাবেশের আয়োজন করেছি।

প্রেসব্রিফিংকালে তিনি বলেন, আগামি শনিবারের সমাবেশে আমরা জনগণকে বলবো, ভোটের অধিকার তারা ফিরে পাক। গণতন্ত্র যেনো ফিরে পান। আজ থেকে ৫০ বছর আগে মুক্তিযুদ্ধে লাখ লাখ মানুষ গণতন্ত্রের জন্য জীবন দিয়েছিল। তারা উপলব্ধি করেছিল, পাকিস্তানের অবকাঠামের ভেতরে গণতন্ত্র সম্ভব নয়। পরবর্তীতে আমরা দেখেছিলাম এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল। জিয়াউর রহমান সেই এক দলীয় শাসন থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করে তাদের হাতে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন।

এসময় তিনি অভিযোগ করেন, আমরা দেখতে পাচ্ছি, গত ১৪ বছর থেকে দেশে একটি সরকার আছে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। বরং ক্ষমতা আকড়ে ধরে আছে।

প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মুয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হোসেন জীবন, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, কেন্দ্রীয় সদস্য জিকে গৌছ ও মিজানুর রহমান, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগরের আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগরের সদস্য সচিব মিফতা সিদ্দিকীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ