বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন - জনতার আওয়াজ
  • আজ রাত ২:২০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ১৭, ২০২৪ ৬:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ১৭, ২০২৪ ৬:১০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্থায়ী মুক্তি এবং তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবারও আবেদন করেছে তার পরিবার।

রবিবার (১৭ মার্চ) জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম সাত্তার আবেদনের চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে দেন। আবেদনের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনো কিছু জানায়নি।

ওই আবেদনে শামীম ইস্কাদার বলেন, বেগম জিয়ার জীবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। খালেদা জিয়ার জীবন রক্ষায় দরকার দেশের বাইরে চিকিৎসা।

এর আগেও খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করাতে কয়েক বার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। সবশেষ গত বছরের ২৫ সেপ্টেম্বর খালেদা জিয়াকে স্থায়ীভাবে মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেন তার ভাই শামীম ইস্কান্দার। তবে প্রতিবারই আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা নাকচ করে দেয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ