বিএনপি নিজেই কেন্দ্রীয় কার্যালয়ে তালা দিয়ে রাখত: ডিএমপি - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি নিজেই কেন্দ্রীয় কার্যালয়ে তালা দিয়ে রাখত: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ১২, ২০২৪ ৪:৪১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ১২, ২০২৪ ৪:৪১ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপি নিজেই কেন্দ্রীয় কার্যালয়ে তালা দিয়ে রাখত: ডিএমপি
দীর্ঘ ৭৪ দিন বন্ধ থাকার পর তালা ভেঙে দলীয় কার্যালয়ে প্রবেশ করেছেন বিএনপির নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে নেতা-কর্মীরা কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় রিজভী জানান, পুলিশ তাদের কার্যালয়ে তালা দিয়ে চাবি নিয়ে গিয়েছিল। সেই চাবি চেয়েও না পেয়ে; তারা তালা ভেঙে ভেতরে ঢুকেছেন।

তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিএনপি নিজেই কার্যালয় তালা দিয়ে রেখেছিল। এমনকি কার্যালয়ে সোহাগ নামের এক নিরাপত্তা কর্মী রাত্রিযাপনও করেছেন। ডিএমপি কর্তৃক কার্যালয়ে তালা দেওয়া ও চাবি চাওয়ার পরও চাবি না দেওয়া সংক্রান্ত রিজভীর বক্তব্য সঠিক নয়।

গত ১০ জানুয়ারি নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকের চাবি ফেরত পাওয়ার অনুরোধ করে ডিএমপি কমিশনার বরাবর একটি পত্র প্রেরণ করেন রুহুল কবীর রিজভী। তিনি পরবর্তীতে দাবি করেন, ডিএমপির কাছে তাদের কার্যালয়ের চাবি ছিল। কিন্তু সেটি ফেরত না দেওয়ায় তারা বাধ্য হয়ে তালা ভেঙেছেন।

বিএনপি নেতা রিজভীর বক্তব্যের ব্যাখ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন জানিয়েছেন, বিএনপি কার্যালয় বন্ধ রাখা বা পুলিশ কর্তৃক তালা দেয়ার বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ইতিপূর্বে একাধিকবার বক্তব্য দিয়েছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পুলিশ কখনোই তালা দিয়ে রাখেনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ