বিএনপি নেতা ইয়াকুব সরকারের বিরুদ্ধে ৩ বছরের সাজা ঘোষণা - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি নেতা ইয়াকুব সরকারের বিরুদ্ধে ৩ বছরের সাজা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ৭, ২০২৩ ১১:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ৭, ২০২৩ ১১:৩৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার ও তার বড় ভাই ইয়াকুব সরকারের বিরুদ্ধে ৩ বছরের সাজা ঘোষণা করেছেন আদালাত। একই মামলায় আরো ৭ জনের বিরুদ্ধে একই রায় দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার দ্রুত বিচার আইনে বংশাল থানায় ২০১৩ সালের ২৫ নং মামলায় তাদের বিরুদ্ধে এ সাজা প্রদান করেন। সিএমএম আদালতের বিচারক আশেক ইমাম এ সাজা দেন। দণ্ডপ্রাপ্ত আসামি ইয়াকুব সরকার ৮ মাস ধরে কারাগারে আছেন।
সাজাপ্রাপ্ত অন্যান্য আসামিরা হলেন আরমান, আনোয়ার হোসেন রকি, আব্দুর রাজ্জাক মিন্টু, এডভোকেট রাশেদ, পারভেজ, সোহেল, নাদের। দ্রুত বিচার আইনের ৪ ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এর আগে পৃথক দুই মামলায় ইসহাক সরকারকে দুই বছর ও আড়াই বছর সাজা হয়।
তার বিরুদ্ধে ৩২৭ টি মামলা রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ