বিএনপি নেতা কবিরকে হাত ও চোখ বাধা অবস্থায় উদ্ধার - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি নেতা কবিরকে হাত ও চোখ বাধা অবস্থায় উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ২১, ২০২৩ ১:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ২১, ২০২৩ ১:১২ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভুইয়া এবং তার সহকারী আজাদকে শুক্রবার (২১ জুলাই) ভোরে হাত ও চোখ বাধা অবস্থায় রাজধানীর মাতুয়াইল এলাকায় পাওয়া গেছে। এসময় তাদের মূমুর্ষূ দেখা গেছে।

তাদের শরীরের বিভিন্ন স্থানে মারধরের চিহ্ন রয়েছে। পরে তাদেরকে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার রাজধানীর উত্তরা এলাকা থেকে কবির আহমেদ ভুইয়াকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করে ছিলো বিএনপি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ