বিএনপি নেতা মুনির হোসেন প্রায় দুই মাস কারাভোগের পর কারামুক্ত - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি নেতা মুনির হোসেন প্রায় দুই মাস কারাভোগের পর কারামুক্ত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ২৯, ২০২৩ ৫:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ২৯, ২০২৩ ৫:৪৩ অপরাহ্ণ

 

প্রায় দুই মাস কারাভোগের পর জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন।

রবিবার (২৯ জানুয়ারি) বিকেলে সাড়ে তিনটার দিকে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে আসেন তিনি। পরে মোবাইলে এই প্রতিবেদককে বিষয়টি নিজেই নিশ্চিত করেন। কারাফটকে মো. মুনির হোসেনকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য যে, গত ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে ঘিরে ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। ওইদিনই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। সেদিন মুনির হোসেনকে আটক করে কারাগারে নেওয়া হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ