বিএনপি নেতা সপুর নেতৃত্বে লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মে ২৬, ২০২৪ ৮:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মে ২৬, ২০২৪ ৮:১০ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
চলমান উপজেলা নির্বাচনকে প্রহসন আখ্যা দিয়ে তা বর্জনের আহ্বান জানিয়ে ঢাকা-মাওয়া মহাসড়কে লিফলেট বিতরণ করেছে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা বিএনপি।
রোববার (২৬ মে) এতে প্রধান অতিথি থেকে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মীর সরফত আলী সপু। লিফলেট বিতরণের সময় বিক্ষোভ মিছিল করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধিরন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাহমুদ হাসান ফাহাদ, সিরাজদিখান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাদশা মিয়া, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাসেল, থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ফাহেম, কেয়াইন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ নবী হোসেন, কেয়াইন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইদরান শেখ, ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক রবিন শেখ।
জনতার আওয়াজ/আ আ