বিএনপি মহাসচিবের সঙ্গে যুবদলের পদবঞ্চিত নেতাদের বৈঠক বৃহস্পতিবার - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩০, রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি মহাসচিবের সঙ্গে যুবদলের পদবঞ্চিত নেতাদের বৈঠক বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬ ৫:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬ ৫:২৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় স্বাক্ষাৎ ও বৈঠক করবেন যুবদলের পদবঞ্চিত নেতারা। রাজধানীর হেয়ার রোডের ৩৫ নম্বরে বিএনপি মহাসচিবের সরকারি বাসভবনে তারা সাক্ষাৎ করতে যাবেন।

সেখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদানের ব্যবস্থা করে দেওয়ার আবেদন জানাবেন পদবঞ্চিত নেতারা।

বুধবার (১ জুলাই) বিকালে রমনার একটি রেস্টুরেন্টে যুবদল পদবঞ্চিত নেতাদের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়।

জানা গেছে, বৈঠককালে সম্প্রতি ঘোষিত যুবদলের কেন্দ্রীয় কমিটিতে দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালনকারী এবং জেল জুলুমের শিকার নেতাদের বাদ দিয়ে কমিটি গঠনের অভিযোগ তারা তুলে ধরবেন। কমিটিতে অধিকাংশই রাজনীতিতে দীর্ঘদিন নিষ্ক্রিয় ও অপরিচিতদের স্থান দেওয়ার বিষয়টি তুলে ধরবেন। নিক্রিয় ও বির্তকিতদের বাদ দিয়ে দ্রুত সময়ের মধ্যে ত্যাগীদের যথাযথ মূল্যায়ন করে কমিটিতে অন্তর্ভুক্তি করার দাবি জানাবেন পদবঞ্চিত নেতারা।

স্বাক্ষাৎ করতে যাবেন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, মো. হুমায়ুন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, জাকির হোসেন খান, যুবদলের সাবেক গ্রাম সরকার বিষয়ক রিয়ন তালুকদার, যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক দেওয়ান অলি উদ্দিন সুমন, খালিদ মাহমুদ মাসুদ, গোলাম ফারুক, সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক আমানুল্লাহ বিপুল, সহ-শিল্প বিষয়ক সম্পাদক আসাদুল হক টিটু, যুবদলের সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বাসেদুর রহমান সোহেল, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসান, মাহফুজুর রহমান, মিজানুর রহমান সোহাগ, যুবদলের সাবেক সদস্য শাহিনুজ্জামান মিন্টু, দুলাল হোসেন, সেলিম হোসেন মুন্না আকন্দ, মিজানুর রহমান মোল্লা, মিজানুর রহমান খান, ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মেজবাউল আলম, মুজাহিদুল ইসলাম, মোহাম্মদ আরিফ, আনোয়ার জাহিদ, সুমন চৌধুরী, ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাসুদ সরকার, গোলাম আজম সৈকত, সবুর খান সাগর, সাবেক ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মিরাজ আজিম, সাবেক জলবায়ু বিষয়ক সম্পাদক স্বপন মন্ডল, সাবেক সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম মাসুম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ