বিএনপি যাদেরকে নিয়ে রাজনীতি করে তারা বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায় : কাদের - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি যাদেরকে নিয়ে রাজনীতি করে তারা বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায় : কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ৮:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ৮:০৬ অপরাহ্ণ

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির হাতে ক্ষমতা দেওয়া আর বাংলাদেশকে আফগানিস্তান বানাতে দেওয়া, একই কথা। বিএনপি যাদেরকে নিয়ে রাজনীতি করে তারা বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের কথা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির নেতারা যখন কথা বলে তখন কী করে ভুলি, তাদের হাতে রক্তের দাগ, তাদের হাতে ২১ আগস্টের রক্তের দাগ। সেই দল এটি যাদের হাতে ২৬ হাজার নেতাকর্মীর রক্তের দাগ। এদের হাতে ক্ষমতা তুলে দিতে হবে? যারা এ দেশে জঙ্গিবাদ কায়েম করেছে? তাদের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে কেন? এখনও ফখরুল সাহেব বলে পাকিস্তান আমল ভালো ছিল। পাকিস্তানের ২৪২ রুপি সমান ১ ডলার। এই পাকিস্তান ওনার কাছে ভালো ছিল।’

মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, সংগঠনটির সাবেক সভাপতি সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক। আলোচনা সভা সঞ্চালনা করেন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা।

এর আগে অনুষ্ঠানের শুরুতে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এদিকে মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ