বিএফইউজের নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানা‌ল কৃষকদল - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪০, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএফইউজের নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানা‌ল কৃষকদল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ৩০, ২০২৩ ৪:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ৩০, ২০২৩ ৪:৩৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বাংলাদেশ ফেডা‌রেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয়তাবাদী কৃষক দল।

শনিবার (৩০ ডিসেম্বর) বিএফইউজের অফিসে জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের পক্ষে সংগঠনের সহ-সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম ও অ্যাডভোকেট রবিউল হোসেন রবি বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজি ও মহাসচিব কা‌দের গ‌ণি চৌধুরীসহ নতুন কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, কৃষকদলের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম, যোগাযোগ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন বেপারী, ক্ষুদ্র কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নাঈম, কৃষকদলের কেন্দ্রীয় নেতা মমিনুর রহমান সুজন, তোফায়েল হোসেন, শাহবাগ থানা কৃষকদলের সদস্য সচিব মনির হোসেন বেপারী প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ