বিচারপতি সৈয়দ মাহাবুব মোর্শেদ স্মৃতি স্মারক পেলেন মঞ্জুর হোসেন ঈসা - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৭, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিচারপতি সৈয়দ মাহাবুব মোর্শেদ স্মৃতি স্মারক পেলেন মঞ্জুর হোসেন ঈসা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ৮, ২০২৩ ৭:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ৮, ২০২৩ ৭:০৩ অপরাহ্ণ

 

উপমহাদেশের বিশিষ্ট চিন্তাবিদ, আইনের শাসনের প্রতিষ্ঠাতা, মানবাধিকার আন্দোলনের রূপকার, প্রথম বাঙালি মুসলিম প্রধান বিচারপতি সৈয়দ মাহাবুব মোর্শেদের ১১২তম জন্মবার্ষিকী পালন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মানবাধিকারে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান ও শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মো. মঞ্জুর হোসেন ঈসাকে বিচারপতি সৈয়দ মাহাবুব মোর্শেদ স্মৃতি স্মারক তুলে দেন তারই সুযোগ্য জ্যেষ্ঠ পুত্র, শেরে বাংলার দৌহিত্র সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মো. আবু তারেক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিচারপতি এস.এম মজিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, সারল্যের কবি ও বিশিষ্ট সংগঠক শাহ আলম চুন্নু। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আর কে রিপন। অসুস্থ্যতার কারণে সংগঠনের সভাপতি এড. জোৎস্না আরা নীলা উপস্থিত হতে পারেনি। তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাঙালির প্রথম মুসলিম বিচারপতি হিসেবে সৈয়দ মাহাবুব মোর্শেদ অনন্য ও অসাধারণ ছিলেন। গত ৫১ বছর আমরা যারা বিচার কার্যালয়ে বিচারক হিসেবে দায়িত্ব পালন করছি প্রত্যেককেই তারা রেফারেন্স ছাড়া নিজেদেরকে অসম্পন্ন বলে মনে হয়। তিনি বাঙালির ভাষা আন্দোলন, স্বাধীকার আন্দোলনেরও বীজ রোপন করে গিয়েছিলেন। তিনি কখনো ক্ষমতায় থাকায় বিশ^াসী ছিলেন না। সে কারণে প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করে ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলায় আইনজীবী হিসেবে লড়াই করেছিলেন। তৎকালীন সময়ে রবীন্দ্র উৎসবেও তিনি অনন্য ও ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন। মানবাধিকারে তার দৃষ্টান্ত আমরা আজীবন গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবো।

অনুষ্ঠান শেষে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আগামী ১১ জানুয়ারি বিচারপতি সৈয়দ মাহাবুব মোর্শেদের ১১২তম জন্মবার্ষিকী উপলক্ষে সকাল ৯টায় বনানী কবরস্থানে মরহুমের কবরে ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি ঘোষণা করা হয়। এছাড়াও বিকাল ৫টায় শিশু কল্যাণ পরিষদে বিচারপতির স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ