বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: সিইসি - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৭, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: সিইসি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ১৩, ২০২৩ ১২:১১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ১৩, ২০২৩ ১২:১১ পূর্বাহ্ণ

 

ডেস্ক নিউজ
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘বিচ্ছিন্ন ঘটনা ছাড়া খুলনা ও বরিশাল সিটি করপোরেশন এবং কক্সবাজার পৌরসভার নির্বাচনের ভোট শান্তিপূর্ণ হয়েছে। আমারা সন্তুষ্টি বোধ করছি। বেশ সুশৃঙ্খল ও‌ আনন্দমুখর ভোট হয়েছে। খুলনায় ৪২ থেকে ৪৫ শতাংশ ও বরিশালে ৫০ শতাংশ ভোট পড়তে পারে।

ভোটগ্রহণ শেষে সোমবার বিকেল পৌনে ৫টায় ঢাকায় নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হাতপাখার প্রার্থী রক্তাক্তের পরও ভোট শান্তিপূর্ণ বলা যাবে কিনা, এমন প্রশ্নে সিইসি বলেন, ‘পরিবেশ শান্তিপূর্ণ ছিল। রক্তাক্ত ব্যাপার আপেক্ষিক। উনি কি ইন্তেকাল করেছেন? আমরা উনার রক্তক্ষরণ দেখিনি। আমরা শুনেছি হাত পাখার প্রার্থীকে পেছন থেকে একজন ঘুষি মেরেছে। ঘটনা জানার পর আমরা সঙ্গে সঙ্গে সবার সঙ্গে যোগাযোগ করেছি। কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন পরবর্তী সহিংসতা সামলাতে আমাদের প্রস্তুতি আছে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ