বিচ্ছেদ ঘোষণার পর কান চলচ্চিত্র উৎসবে মৌনী - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫১, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিচ্ছেদ ঘোষণার পর কান চলচ্চিত্র উৎসবে মৌনী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ২১, ২০২৬ ২:৩৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ২১, ২০২৬ ২:৩৮ পূর্বাহ্ণ

 

বিনোদন ডেস্ক
ছবিঃ সংগৃহীত
বলিউড তারকা অভিনেত্রী মৌনী রায় সম্প্রতি দীর্ঘ চার বছরের দাম্পত্য ভাঙনের ঘোষণা দিয়েছেন। বিচ্ছেদের খবরের পর এবার তিনি পৌঁছে গেছেন কান চলচ্চিত্র উৎসবে। ফ্রান্সের রিভেরায় অনুষ্ঠিত ‘মার্শে দু ফিল্ম’ বিভাগে নিজের আসন্ন ছবি ‘বম্বে স্টোরিজ’-এর প্রদর্শনী উপলক্ষে কানে অংশ নেন এই তারকা অভিনেত্রী। কানের লাল গালিচায় মনোক্রোম লুকে হাজির হন তিনি। সাদা হল্টার-স্টাইল ডিটেলিংয়ের সঙ্গে কালো গাউনে তাকে দেখা যায় গ্ল্যামারাস লুকে। কানের ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘কান ও ক্যাওয়াস’। তার এই উপস্থিতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ