বিজিবি অগ্নিকুণ্ডের ওপর দিয়ে দায়িত্ব পালন করে: বিজিবি ডিজি - জনতার আওয়াজ
  • আজ রাত ১:১০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিজিবি অগ্নিকুণ্ডের ওপর দিয়ে দায়িত্ব পালন করে: বিজিবি ডিজি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ৩০, ২০২৩ ৬:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ৩০, ২০২৩ ৬:২১ অপরাহ্ণ

 

নবনিযুক্ত বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেছেন, বর্ডার গার্ড বাংলাদেশ সবসময়ই জ্বলন্ত অগ্নিকুণ্ডের উপর দিয়ে দায়িত্ব পালন করে।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে বিজিবির নতুন মহাপরিচালক গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

এসময় তিনি বলেন, ‘সীমান্তে কখন কী হবে আসলে এটা বলা যায় না। এই বিষয়টা আনপ্রেডিকটেবল। বর্তমানে বান্দরবানে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় কিছুটা উত্তেজনা চলছে। আমাদের বাহিনীর সদস্যরা সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সঠিকভাবে দায়িত্ব পালন করছেন। সীমান্তের পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি, যথাসময়ে যথাযথ সিদ্ধান্ত নিয়ে এটাকে মোকাবিলা করতে সক্ষম হবো।’

‘সীমান্ত দিয়ে দেশে মাদক প্রবেশ শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে। এক্ষেত্রে যা যা করণীয়, তা করা হবে। সব ধরণের পদক্ষেপ অব্যাহত থাকবে।’ যোগ করেন বিজিবি মহাপরিচালক।

তিনি বলেন, ‘দেশের অখণ্ডতা রক্ষা করতে বিজিবির উপর যে বিশাল দায়িত্ব দেওয়া হয়েছে তা সব সময় নিষ্ঠার সঙ্গে বিজিবি পালন করে আসছে, ভবিষ্যতেও পালন করা হবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ